School Logo
ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়
Khidra Baria High School
ডাকঘর: বড়িয়া, উপজেলা: সিংড়া, জেলা: নাটোর
Board Logo
জরুরি নোটিশ
এতদ্বারা ক্ষিদ্র বড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জানানো যাইতেছে যে,আগামী ১৬/১০/২০২৬ খ্রিঃ তারিখ রোজঃ শুক্রবার থেকে ২৫/১০/২০২৬ ইং রোজঃ রবিবার পর্যন্ত" দূর্গা পূজা(বিজয়া দশমী) শ্রী শ্রী লক্ষ্মী পূজা" উপলক্ষ্যে বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকিবে। আগামী ২৬/১০/২০২৬ খ্রিঃ রোজঃ সোমবার থেকে বিদ্যালয়ের সকল কার্যক্রম যথারীতি চলিবে। আদেশক্রমে প্রধান শিক্ষক ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয় এতদ্বারা ক্ষিদ্র বড়িয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জানানো যাইতেছে যে,আগামী ১৫/১০/২০২৬ খ্রিঃ তারিখ রোজঃ বৃহস্পতিবার থেকে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হইবে। সকল ছাত্র/ছাত্রীকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হইল। নির্বাচনী পরীক্ষার ফি ৫০০/- টাকা ধার্য করা হয়েছে। আগামী ০৫/১০/২০২৬ খ্রিঃ রোজঃ সোমবার এর মধ্যে অফিস কক্ষে জমা দেওয়ার জন্য বলা হইল। আদেশক্রমে প্রধান শিক্ষক ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয় এতদ্বারা ক্ষিদ্র বড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জানানো যাইতেছে যে,আগামী ২৩/০৯/২০২৬ খ্রিঃ তারিখ রোজঃ বুধবার " ফাতেহা - ই-ইয়াজ দাহম" উপলক্ষ্যে বিদ্যালয় বন্ধ থাকিবে। আগামী ২৪/০৯/২০২৬ খ্রিঃ রোজঃ বৃহস্পতিবার থেকে বিদ্যালয়ের সকল কার্যক্রম যথারীতি চলিবে। আদেশক্রমে প্রধান শিক্ষক ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়
পরিচালনা পর্ষদের পক্ষ থেকে

সভাপতির বাণী

ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়-এর শিক্ষা ও উন্নয়নের অগ্রযাত্রায় স্বাগত

শুভেচ্ছা ও বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ, প্রিয় শিক্ষার্থীরা এবং বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল পাঠদানের কেন্দ্র নয়, এটি একটি সভ্যতা গঠনের কারখানা। যেখানে শিক্ষার্থীরা শুধু পুঁথিগত বিদ্যায় নয়, নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতের নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুত হয়। আমাদের বিদ্যালয় সেই লক্ষ্যেই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

আমি অত্যন্ত আনন্দিত যে, আমাদের বিদ্যালয় ধারাবাহিকভাবে শিক্ষা, শৃঙ্খলা ও সহ-পাঠ্য কার্যক্রমে সাফল্যের স্বাক্ষর রাখছে। এই অর্জনের পেছনে সম্মানিত শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিষ্ঠা ও আগ্রহ বিশেষভাবে উল্লেখযোগ্য।

আমাদের বিদ্যালয় আগামী দিনেও জ্ঞান, মনন ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তুলবে—এই বিশ্বাস নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।

সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।