School Logo
ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়
Khidra Baria High School
ডাকঘর: বড়িয়া, উপজেলা: সিংড়া, জেলা: নাটোর
Board Logo
জরুরি নোটিশ
এতদ্বারা ক্ষিদ্র বড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জানানো যাইতেছে যে,আগামী ১৬/১০/২০২৬ খ্রিঃ তারিখ রোজঃ শুক্রবার থেকে ২৫/১০/২০২৬ ইং রোজঃ রবিবার পর্যন্ত" দূর্গা পূজা(বিজয়া দশমী) শ্রী শ্রী লক্ষ্মী পূজা" উপলক্ষ্যে বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকিবে। আগামী ২৬/১০/২০২৬ খ্রিঃ রোজঃ সোমবার থেকে বিদ্যালয়ের সকল কার্যক্রম যথারীতি চলিবে। আদেশক্রমে প্রধান শিক্ষক ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয় এতদ্বারা ক্ষিদ্র বড়িয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জানানো যাইতেছে যে,আগামী ১৫/১০/২০২৬ খ্রিঃ তারিখ রোজঃ বৃহস্পতিবার থেকে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হইবে। সকল ছাত্র/ছাত্রীকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হইল। নির্বাচনী পরীক্ষার ফি ৫০০/- টাকা ধার্য করা হয়েছে। আগামী ০৫/১০/২০২৬ খ্রিঃ রোজঃ সোমবার এর মধ্যে অফিস কক্ষে জমা দেওয়ার জন্য বলা হইল। আদেশক্রমে প্রধান শিক্ষক ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয় এতদ্বারা ক্ষিদ্র বড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জানানো যাইতেছে যে,আগামী ২৩/০৯/২০২৬ খ্রিঃ তারিখ রোজঃ বুধবার " ফাতেহা - ই-ইয়াজ দাহম" উপলক্ষ্যে বিদ্যালয় বন্ধ থাকিবে। আগামী ২৪/০৯/২০২৬ খ্রিঃ রোজঃ বৃহস্পতিবার থেকে বিদ্যালয়ের সকল কার্যক্রম যথারীতি চলিবে। আদেশক্রমে প্রধান শিক্ষক ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়
বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে

প্রধান শিক্ষক-এর বাণী

ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়-এর শিক্ষা, শৃঙ্খলা ও অগ্রযাত্রায় স্বাগত

শুভেচ্ছা ও বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম।


শিক্ষা মানব জীবনের অমূল্য রত্ন, যা মানুষকে আলোর
পথে পরিচালিত করে, চরিত্রবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মুল চাবিকাঠি হচ্ছে সুশিক্ষা। তাই আমাদের প্রিয় প্রতিষ্ঠান ক্ষিদ্র বড়িয়া উচ্চ বিদ্যালয় সর্বদা চেষ্টা করে যাচ্ছে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে।

আমাদের শিক্ষকগণ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে শিক্ষাদান করে যাচ্ছেন, এবং আমরা সর্বদা চেষ্টা করি শিক্ষার্থীদের এমন একটি পরিবেশ প্রদান করতে, যেখানে তারা আত্মবিশ্বাসের সাথে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে। পাশাপাশি পাঠ্যপুস্তকের বাইরেও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করার সুযোগ দেওয়া হচ্ছে।

এই প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, যাদের সহযোগিতা ও ভালোবাসায় আমরা আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছি।

পরিশেষে, আমি প্রার্থনা করি, আল্লাহ তায়ালা যেন আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যান এবং আমাদের শিক্ষার্থীদেরকে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করেন।


ধন্যবাদান্তে,
মোঃ রফিকুল ইসলাম
প্রধান শিক্ষক
ক্ষিদ্র বড়িয়া উচ্চ বিদ্যালয়
সিংড়া,নাটোর।